দক্ষিণের কয়েকটি জেলা ১ ঘণ্টার বেশি ‘ব্ল্যাক আউট’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০ জেলায় এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার (২৬

2025-04-26T22:27:19+00:00
2025-04-26T23:25:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় গ্রিডে সমস্যা
দক্ষিণের কয়েকটি জেলা ১ ঘণ্টার বেশি ‘ব্ল্যাক আউট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০:২৭ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৫ ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত।
জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০ জেলায় এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়। 

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে।
 
ওজোপাডিকোর এনার্জি, সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস দফতরের প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান বলেন, ওজোপাডিকো থেকে ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজকের ন্যাশনাল গ্রিডের সমস্যার কারণে সব জেলাতেই বিদ্যুৎ বিতরণে কম–বেশি সমস্যা হয়েছে।

দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জানিয়েছে, এটি কারিগরি কারণে হতে পারে। গ্রিড বন্ধের পর সব বিদ্যুৎকেন্দ্র একসঙ্গে বন্ধ হয়ে যায়। পায়রা ও রামপালের মতো বড় বিদ্যুৎকেন্দ্রও বন্ধ হয়ে যায়। তাই গ্রিড চালু করা হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগে।

পিজিসিবির নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী পৌনে আটটার দিকে বলেন, গ্রিড থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ ছিল ২০ মিনিট। এরপর এটি চালু করে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে। এক এক করে বিদ্যুৎকেন্দ্র আবার চালু করা হচ্ছে। পায়রা বিদ্যুৎকেন্দ্র ইতিমধ্যে চালু হয়েছে।

এরপর রাত সাড়ে আটটার দিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, শনিবার বিকেল ৫:৪৫ মিনিট এ বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগ এর কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিড এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমএম


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: