ইরেশের মামলার বিষয়ে যা জানালেন সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।সোমবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে

2025-04-28T15:44:37+00:00
2025-04-28T15:52:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ইরেশের মামলার বিষয়ে যা জানালেন সংস্কৃতি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:৪৪ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ৩:৫২ পিএম
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (বাঁয়ে) ও অভিনেতা ইরেশ যাকের। ছবি: সময়ের আলো
অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট ও কলাকুশলী সবার সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অভিনেতা ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে তার বিরুদ্ধে সরকার নয়; একজন ব্যক্তি মামলা করেছেন। আমি আশা করি, পুলিশ মামলার সুষ্ঠু তদন্ত করে এর পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মামলা করার স্বাধীনতা সবাই পেয়েছে। তবে কেউ কেউ এটির অপব্যবহারও করছে। 

নিজের মন্ত্রণালয় নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সংস্কৃতি সম্পর্কিত সকল বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় জড়িত থাকে। দায়িত্বের জায়গা থেকে অনেক কাজ করা হচ্ছে। সেসব মিডিয়াতে আসছে না।


এর আগে রোববার (২৭ এপ্রিল) বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার আবেদন করেন।

এমএইচ/আরআর


  বিষয়:   মোস্তফা সরয়ার ফারুকী  ইরেশ যাকের 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: