নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিথ্যা মামলায় প্রতারিত হয়ে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি

2025-04-28T16:53:06+00:00
2025-04-28T18:33:40+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি নয়: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:৫৩ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ৬:৩৩ পিএম
মিথ্যা মামলায় প্রতারিত হয়ে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। ছবি: সংগৃহীত
মিথ্যা মামলায় প্রতারিত হয়ে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে পুলিশ সপ্তাহ নিয়ে বাহারুল আলম বলেন, আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।


আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে। 

তিনি আরও বলেন, নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি করা যাবে না।
 
আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এসটিও

  বিষয়:   আইজিপি  পুলিশ  মামলা  মিথ্যা মামলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: