ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা, বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের

2025-04-30T13:34:40+00:00
2025-04-30T13:50:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা, বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:৩৪ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৫ ১:৫০ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনসূ। ছবি : সংগৃহীত
প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। 

ড. ইউনূস বলেন, যখন কথা বলছি তখন পাশে ভারত–পাকিস্তানে যুদ্ধাবস্থা। এমন পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতি। তবে আধা–আধা প্রস্তুতি নিলে হবে না। পুরো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির সর্বোচ্চটুকু নিতে হবে।

তিনি বলেন, যুদ্ধ নিয়ে আমার ঘোরতর আপত্তি। যুদ্ধ সমর্থন করি না। কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে। তাই প্রস্তুতি রাখতে হবে। এমন বিশ্বে বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি। প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অথনীতি দুর্বল অবস্থায় আছে। বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অথনীতি। এ পরিস্থিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়ে। এতে ছেলে মেয়েরাও সাহস পাবে।

তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী। সাবভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনিভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বিমান বাহিনীকে। পেশাগত কারিগরী সক্ষমতা বজায় রাখতে হবে। উন্নত শক্তিশালী দেশ গঠন করব।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: