সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে

2025-04-30T18:58:10+00:00
2025-04-30T18:58:10+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অনুসন্ধানে দুদক
আদানির বিদ্যুৎ আমদানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ পিএম 
আদানি গ্রুপ। ফাইল ছবি
বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি মার্কিন ডলার শুল্ক ফাঁকির অনুসন্ধানে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সবার বিষয়ে ব্যবস্থা নেবে দুদক।


দুদকের মহাপরিচালক বলেন, সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস (চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন) এনবিআরকে পাস কাটিয়ে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হলে বিস্তারিত বলা যাবে। 

এদিকে ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করে। আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট আছে এ কেন্দ্রে। এতে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। 

প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার ১০ শতাংশ পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ মূল্যের কারণে চুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আদানির সঙ্গে পিডিবির চুক্তি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিটি কাজ করছে।

এসটিও


  বিষয়:   আদানির বিদ্যুৎ আমদানি  কর ফাঁকি  দুদক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: