চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি মে মাসেই ধেয়ে আসতে পারে একাধিক ঘূর্ণিঝড়। সেইসঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ আট দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে

2025-05-02T08:49:54+00:00
2025-05-02T08:51:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৪৯ এএম  আপডেট: ০২.০৫.২০২৫ ৮:৫১ এএম
প্রতীকী ছবি
চলতি মে মাসেই ধেয়ে আসতে পারে একাধিক ঘূর্ণিঝড়। সেইসঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ আট দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মে মাসের পূর্বাভাসে বুধবার (৩০ এপ্রিল) এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।

এতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বাড়তে পারে।


মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। 

আরআর



  বিষয়:   ঘূর্ণিঝড়  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: