সংকট নিরসনে বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের তিন দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে চিকিৎসক সংকট নিরসনে চলমান তিনটি বিসিএসে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের বিকল্প উপায়ে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন।শনিবার

2025-05-03T21:15:39+00:00
2025-05-03T21:15:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সংকট নিরসনে বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের তিন দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৯:১৫ পিএম 
শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বটতলায় পিএসসি সংস্কার আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
দেশে চিকিৎসক সংকট নিরসনে চলমান তিনটি বিসিএসে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের বিকল্প উপায়ে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন।  

শনিবার (৩ মে) বিকাল ৪টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বটতলায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চিকিৎসক পরিষদ এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৬তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ডা. মো. সারোয়ার হোসেন। 

এ সময় তিনি চারটি দাবি তুলে ধরেন। এগুলো হলো-সুপারিশের জন্যে অপেক্ষমান ৪৪তম, মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৫তম এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৬তম বিসিএসের চিকিৎসক প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দিতে হবে।চলমান বিসিএস থেকে দ্রুততম সময়ে বিকল্প নিয়োগ সম্পন্ন করে অনতিবিলম্বে বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। সরকার ঘোষিত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে। বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএসের প্রজ্ঞাপনেই চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা এবং বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি করতে হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: