আড়াই ঘণ্টা পর উদ্ধার বনলতা এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হলও ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি।সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায়

2025-05-05T10:46:29+00:00
2025-05-05T10:46:29+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
আড়াই ঘণ্টা পর উদ্ধার বনলতা এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:৪৬ এএম   (ভিজিট : ১৯৯)
উদ্ধার বনলতা এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হলও ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় উদ্ধার কাজ সম্পন্ন করে রেলওয়ের কর্মীরা। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এরপরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দীর্ঘক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করে। কেউ কেউ বিকল্প বাসে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেছে। 

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির ঠ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: