এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলতে পারবে কাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ

2025-05-05T18:37:36+00:00
2025-05-05T18:49:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলতে পারবে কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৫ ৬:৪৯ পিএম
এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরোনো ছবি
উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। 

এর অংশ হিসেবে, আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত (৬ ঘণ্টা) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে এই সময়সীমার মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছে।

তবে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এড়াতে ওভারস্পিড এবং লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলেও ডিএমপি জানিয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়া আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাবেন। এই উপলক্ষে রাস্তায় অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় ডিএমপি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এই বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় জনসাধারণকে রাস্তার পরিবর্তে ফুটপাতে অবস্থান করার অনুরোধও করা হয়েছে।

এসটিও


  বিষয়:   এলিভেটেড এক্সপ্রেসওয়ে  বিএনপি  খালেদা জিয়া  মোটরসাইকেল চলাচল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: