কাশ্মীরজুড়ে সাইরেন ও ব্ল্যাকআউট, কী হতে যাচ্ছে

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ। পুরো মাত্রার যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে কাটছে প্রতিটি ঘণ্টা। হামলা, পাল্টা হামলা, প্রতিরোধ, প্রতিরক্ষা আর

2025-05-08T21:59:24+00:00
2025-05-08T21:59:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কাশ্মীরজুড়ে সাইরেন ও ব্ল্যাকআউট, কী হতে যাচ্ছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৫৯ পিএম   (ভিজিট : ৫৯৮)
কাশ্মীর। প্রতীকী ছবি
ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ। পুরো মাত্রার যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে কাটছে প্রতিটি ঘণ্টা। হামলা, পাল্টা হামলা, প্রতিরোধ, প্রতিরক্ষা আর ধ্বংসখেলায় মেতেছে চিরবৈরী দুই দেশ। এ অবস্থায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবিরাম সাইরেন ও ব্ল্যাকআউট নেমে আসার খবর এসেছে।


বৃহস্পতিবার (৮ মে) রাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘ভারত-শাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন।’


বিবিসি জানাচ্ছে, তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। তবে বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথেই এই বিষয়ে আরও খবর জানানো হবে বলে বিবিসি বলছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।

আরও পড়ুন : রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা জারি, প্রস্তুত মিসাইল

এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের। ৫টি ভারতীয় যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তান। 

এদিকে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চার শিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 


জেডও/

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: