ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। জলবায়ু পরিবর্তনসহ নানান কারণেই বিশ্বে বাড়ছে এ দূষণ। ছুটির সকালেও আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর

2025-05-09T11:26:22+00:00
2025-05-09T11:26:22+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:২৬ এএম 
ছবি: সংগৃহীত
দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। জলবায়ু পরিবর্তনসহ নানান কারণেই বিশ্বে বাড়ছে এ দূষণ। ছুটির সকালেও আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। 

শুক্রবার (৯ মে) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৪২ স্কোর নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। সকাল পৌনে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।

এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৩৬৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে চীনের শহর চেংডু, অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। শীর্ষ তিনে থাকা বাকি অপর দুই শহর ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর যাদের স্কোর যথাক্রমে ১৯১ ও ১৫৬।


১৫৮ স্কোর তালিকায় চতুর্থ উগান্ডার কাম্পালা শহর, পঞ্চম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা, শহরটির স্কোর হলো ১৪৪।
 
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। 

এসটিও


  বিষয়:   বায়ুদূষণ  ঢাকা  ঢাকার বাতাস  ছুটির দিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: