খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে কোল্ড চেইন উদ্যোক্তারা: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে কোল্ড চেইন উদ্যোক্তারা। তারা আমের পাল্প, টমেটো, গাজর, মাংস, খেজুরসহ

2025-05-15T15:36:14+00:00
2025-05-15T15:40:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে কোল্ড চেইন উদ্যোক্তারা: বাণিজ্য সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:৩৬ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৫ ৩:৪০ পিএম
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে কোল্ড চেইন উদ্যোক্তারা। তারা আমের পাল্প, টমেটো, গাজর, মাংস, খেজুরসহ বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিনব্যাপী “সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৫” শীর্ষক আর্ন্তজাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর বিলাল বেলিউট, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ট্রেড অ্যান্ড সার্ভিসেস ব্রাঞ্চ সভাপতি হান জিংচাও, আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি নুর আলম, বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম।  


সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনীটি শনিবার (১৭ মে) পর্যন্ত সব দর্শকের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এইচভিএসিআর এবং কোল্ড চেইনের সঙ্গে সংশ্লিষ্ট দেশী ও বিদেশী প্রতিষ্ঠানসমূহ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

এসময় বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। তারা বাংলাদেশের কৃষি ও খাদ্যখাতে কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

মূলত কোল্ড চেইনের প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্য ও প্রযুক্তি কেবল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। 

এসটিও





  বিষয়:   বাণিজ্য সচিব  খাদ্য নিরাপত্তা  কোল্ড চেইন উদ্যোগক্তা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: