‘গার্মেন্টস কর্মীদের ৩ জুনের মধ্যে বোনাস দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস দিতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত)

2025-05-19T16:28:47+00:00
2025-05-19T18:14:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘গার্মেন্টস কর্মীদের ৩ জুনের মধ্যে বোনাস দিতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৪:২৮ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৫ ৬:১৪ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস দিতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, তাদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে অযৌক্তিক কোন দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতি বছরের মতো ঈদের আগে আমরা আইনশৃঙ্খলা কমিটির সভা করলাম। এখানে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরের অনেকেই ছিলেন। আপনারা জানেন যে আমাদের গরুর হাটগুলো শৃঙ্খলার মধ্যে থাকে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরু বহনকারী গাড়ি আসবে সেসবের সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। তারা যেখানে-সেখানে গরু নামাতে পারবে না। নামালে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।

তিনি বলেন, প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি গরুর হাটে চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হয়, এজন্য ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে।


তিনি আরও বলেন, ঈদের ৫ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আর ঈদের পর তিন দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলতে পারবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। এজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি-দাওয়া থাকবে, পূরণও হবে। 

এসময় তিনি পরামর্শ দিয়ে বলেন, কেউ যেন অযৌক্তিক দাবি না করে। আর আমি সবার কাছে অনুরোধ করবো, দাবির আন্দোলন যাতে নিজস্ব কমপ্লেক্সের মধ্যে হয়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।

এসটিও



  বিষয়:   গার্মেন্টস কর্মী  বোনাস  স্বরাষ্ট্র উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: