নতুন কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আগামীকাল (মঙ্গলবার ২০ মে) নগর

2025-05-19T17:55:53+00:00
2025-05-19T17:55:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
নতুন কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:৫৫ পিএম 
নতুন কর্মসূচি ঘোষণাকালে। ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আগামীকাল (মঙ্গলবার ২০ মে) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তার সমর্থকরা।

সোমবার (১৯ মে) বিকেলে ঢাকাবাসী ব্যানারে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এ সময় তিনি এখনো নগরবাসীর এই দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না, এজন্য চরম নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতিকে চরম মিথ্যাচার বলেও আখ্যা দেন।


তিনি উল্লেখ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। যদি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে এ দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (সোমবার ১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে নগর ভবনের সামনে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা নগর ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে অস্থায়ী মঞ্চ বানিয়েছেন। নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বসানো মাইকে চলে স্লোগান; করা হয় ছোট-ছোট মিছিলও।

‘এক দুই তিন চার, আসিফ মাহমুদ স্বৈরাচার’, ‘ইশরাক, হোসেন’, ‘শপথ চাই, পড়াতে হবে’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান তুলেছেন আন্দোলনকারীরা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুতুলও দেখা যায়।


গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার (১৫ মে) থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন।

আদালতের রায়ের পর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে। কিন্তু ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বিক্ষোভ করছেন।

এসটিও


  বিষয়:   ইশরাক হোসেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন  ডিএসসিসি  মেয়র  নতুন কর্মসূচি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: