উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব নাকচ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপদেষ্টাদের (মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি) ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার

2025-05-20T16:03:37+00:00
2025-05-20T16:09:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব নাকচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:০৩ পিএম  আপডেট: ২০.০৫.২০২৫ ৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
উপদেষ্টাদের (মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি) ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


জানা গেছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থানের জন্য নির্ধারিত থাকলেও কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়নি। বাকি দুটি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাবে উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে এবং একটি প্রস্তাবে অনুমোদন দেয়নি।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টাদের (মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি) ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দেয়নি।

এসটিও


  বিষয়:   উপদেষ্টা  অন্তর্বর্তী সরকার  মন্ত্রিপরিষদ বিভাগ  জনপ্রশাসন মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: