জাহাজ দুর্ঘটনায় নিহতদের চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার আর্থিক সহায়তা

2025-05-20T17:47:01+00:00
2025-05-20T17:47:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
জাহাজ দুর্ঘটনায় নিহতদের চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৪৭ পিএম 
জাহাজ দুর্ঘটনায় নিহতদের চার পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) রাজধানীর বিএসসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ক্যাডেট ও নাবিকদের চার পরিবারকে ত্রিশ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। 


এ সময় উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের উপর্যুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) সহযোগিতা করছে। এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে। 

উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিকমানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরো বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। 


উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, হাইলি স্কিল্ড অটোমেকানিক মো. নুরুল ইসলাম, দৈনিক ভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন।

এছাড়া গত ৫ অক্টোবর এম.টি বাংলার সৌরভ জাহাজের অগ্নি দুর্ঘটনায় মো. সাদিক মিয়া আহত হওয়ার পর চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে বিএসসি’র পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এসটিও



  বিষয়:   জাহাজ দুর্ঘটনা  নিহত  আর্থিক সহায়তা  নৌপরিবহন উপদেষ্টা  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: