চিকিৎসার জন্য আরও ৭ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো

2025-05-20T18:45:10+00:00
2025-05-20T19:43:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
চিকিৎসার জন্য আরও ৭ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে
জুলাই অভ্যুত্থানে আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৪৫ পিএম  আপডেট: ২০.০৫.২০২৫ ৭:৪৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও ৭ জনকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হলো। তাদের অনেকেই উন্নত চিকিৎসা শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের থাইল্যান্ডে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা চিকিৎসক মাহমুদুল হাসান জানান, উন্নত চিকিৎসার জন্য সাতজনকে  থাইল্যান্ডে পাঠানো হয়েছে। তারা হলেন- মো. আশরাফুল আলম, মো. রাকিব উল ইসলাম, মো. রাসেল হোসেন, মো. তরুণ, মো. সাগর, মেহেদি হাসান খোকন ও আবদুল জব্বার।


আগামী দিনগুলোতে আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত সাতজনের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, তিনজন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এবং দুজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের কারও দেহে এখনো বুলেট আছে। কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। সবাই স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন এবং অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন।

এসটিও




  বিষয়:   জুলাই গণঅভ্যুত্থান  আহত  উন্নত চিকিৎসা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: