করিডোর ইস্যুতে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দুপুর ২টায় রাজধানীর

2025-05-21T14:38:01+00:00
2025-05-21T18:27:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
করিডোর ইস্যুতে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ২:৩৮ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৬:২৭ পিএম
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সূত্র জানিয়েছে, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডোর গঠনের প্রস্তাব নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে এ বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

রাখাইন রাজ্যে সেনা-মিলিশিয়া সংঘর্ষের কারণে সাধারণ মানুষ খাদ্য, চিকিৎসাসামগ্রীর সংকটে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ মানবিক করিডোরের প্রয়োজনীয়তা তুলে ধরে।

বাংলাদেশে মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সরকার বলছে এ করিডোর শুধু মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য, কোনো সামরিক বা বাণিজ্যিক কাজে নয়।

তবে সমালোচকরা বলছেন, এর ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোর বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন।

এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। ৪ মে বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ‍্যানেল। করিডোরের ব‍্যাখ‍্যা/সংজ্ঞা আলাদা।

/এমএইচআর





Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: