এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবি আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছেন রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার

2025-05-21T15:54:24+00:00
2025-05-21T18:53:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবি আন্দোলনকারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৩:৫৪ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছেন রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি গড়ে তোলা হবে।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

চার দফা দাবি আদায়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান ২২ মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর পাশাপাশি এদিন স্ব স্ব দফতরে অবস্থান কর্মসূচি পালন করবেন এনবিআরের কর্মীরা।

এছাড়া, আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এ দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

সংগঠনের দাবিগুলো হলো:-

১. এনবিআর বিলুপ্তির প্রজ্ঞাপন (অধ্যাদেশ) অবিলম্বে বাতিল।

২. এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ।

৩. রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ।

৪. রাজস্ব খাত সংস্কারে সকল অংশীজনের মতামত নিয়ে টেকসই পরিকল্পনা গ্রহণ।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: