বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।বুধবার (২১ মে) তিতাস গ্যাস

2025-05-21T16:32:00+00:00
2025-05-21T16:32:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:৩২ পিএম 
বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না। ছবি: সংগৃহীত
বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

বুধবার (২১ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী, দড়িকান্দি এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং সোনারগাঁও পৌর এলাকাগামী বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

/এসটিও



  বিষয়:   গ্যাস থাকবে না  তিতাস গ্যাস কর্তৃপক্ষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: