আপিল করার সুযোগ আইন আমাদের দেয়নি: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে কেন আপিল করেনি তার

2025-05-21T20:33:52+00:00
2025-05-21T20:33:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আপিল করার সুযোগ আইন আমাদের দেয়নি: ইসি সানাউল্লাহ
ইশরাককে মেয়র ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৩৩ পিএম 
পঞ্চম কমিশন সভা শেষে কথা বলছেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে কেন আপিল করেনি তার ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২১ মে) নির্বাচন ভবনে পঞ্চম কমিশন সভা শেষে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, সব ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কি না। আমরা এমন কোনো নজির পাইনি। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ আইন আমাদের দেয়নি।

তিনি বলেন, আমরা কোন আইনের বলে কাজ করেছি, সেটি। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৫০, স্থানীয় নির্বাচন (সিটি করপোরেশন) আইনের ৫৪ ধারা, পৌরসভা নির্বাচনের বিধি ৫৪, উপজেলা নির্বাচন বিধিমালার ৫৬, ইউপি নির্বাচনের বিধি ৫৪। এই সবগুলোতে বলা আছে, নির্বাচন দরখাস্তে কাদের পক্ষভুক্ত করা যাবে। সেখানে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো আইন নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করে থাকেন, নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান।


এর আগে গত ২৭ এপ্রিল ইশরাকের গেজেট করার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, আদালত আমাদের ১০ কার্য দিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে বলেছিলেন। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। কিন্তু মন্ত্রণালয় দশম কার্যদিবসের বিকেল পাঁচটা পর্যন্ত কোনো মতামত দেয়নি। আমরা অপেক্ষা করে আদালতের আদেশ পালনের স্বার্থে গেজেট প্রকাশ করেছি। এছাড়া আমরা সংক্ষুব্ধও নই।

গত ২৭ মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একইসঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন। একইসঙ্গে নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে ইশরাক হোসেন গেজেট করার আদেশ দেন।

/এসটিও



  বিষয়:   বিএনপি  ইশরাক হোসেন  মেয়র ঘোষণা  ইসি সানাউল্লাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: