আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই: খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন,বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন

2025-05-21T20:45:09+00:00
2025-05-21T20:45:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই: খলিলুর রহমান
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২২৯)
ব্রিফিংকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না, প্লিজ। 

বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

খলিলুর রহমান বলেন, আমার একটাই নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু আমার যুক্তরাষ্ট্রের কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই। কেবলমাত্র যুক্তরাষ্ট্রে থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তারেক রহমান সাহেবকেও সেই কথা বলতে হয়। 

আমি আবেদন করবো যে, আপনারা বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন, তাহলে সেটা কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না, প্লিজ। পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ করেন। আমার তো একটা অধিকার আছে বাংলাদেশি হিসেবে। সেই অধিকারকে যদি সম্মান না দেন সেটা খুব দুঃখজনক হবে। এগুলো বন্ধ করুন।

/এসটিও


  বিষয়:   জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  ড. খলিলুর রহমান  নাগরিকত্ব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: