বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ৩ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল

2025-05-25T18:42:09+00:00
2025-05-25T18:42:09+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ৩ জুন থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৬:৪২ পিএম 
বিআরটিসি বাস। ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সংশ্লিষ্ট ডিপোতে শনিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকেট সংগ্রহ করা যাবে। 

এ ছাড়া, নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গীপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকেট কেনা যাবে। বাস রিজার্ভের জন্য বিআরটিসির প্রধান কার্যালয়ের টেলিফোন (০২৪১০৫৩০৪২) অথবা মোবাইল (০১৩২৪২৯৩৯৭৪) নম্বরে যোগাযোগ করা যাবে।

জেডও/
    

Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: