‘প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয় সংকট সমাধানের সিদ্ধান্ত’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে।

2025-05-28T12:39:34+00:00
2025-05-28T14:22:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয় সংকট সমাধানের সিদ্ধান্ত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:৩৯ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ২:২২ পিএম
সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভ। পুরোনো ছবি
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। তিনি দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। 

বুধবার (২৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্যফ্রমের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়।

এনএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: