সাগরে নিম্নচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েকদিনে বৃষ্টি হলেও তীব্র গরম যেন কমছে না। এরমধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে রূপ নিয়েছেনিম্নচাপে। এ

2025-05-29T10:25:34+00:00
2025-05-29T10:27:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাগরে নিম্নচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:২৫ এএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ১০:২৭ এএম
পুরোনো ছবি
গত কয়েকদিনে বৃষ্টি হলেও তীব্র গরম যেন কমছে না। এরমধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে রূপ নিয়েছে নিম্নচাপে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে আজ সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানয়েছেন আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার (২৯ মে) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। 

এছাড়া দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

এদিকে দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সকাল থেকে রাজধানীতে বৃষ্টির কারণে স্কুল ও অফিসগামীসহ সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রাজধানীর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমণ্ডি, নিউমার্কেট, গুলিস্তান, মতিঝিল, সদরঘাট ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ছাতা হাতে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে করে যে যার মতো ছুটছে নিজ নিজ গন্তব্যস্থলে ছুটছে। তবে বৃষ্টিতে ভোগান্তিও অনেক। অফিসগামী মানুষদের জন্য ঠিকমতো যানবাহন পাওয়া ছিল কষ্টকর।

এনএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: