দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
/এসটিও