উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে।

2025-05-30T09:47:31+00:00
2025-05-30T09:47:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯:৪৭ এএম 
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা। ছবি: সংগৃহীত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে। এই অতিক্রমের মাধ্যমে নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে।

শুক্রবার (৩০ মে) দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবের বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: