বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী ২ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার

2025-05-30T20:52:54+00:00
2025-05-30T20:52:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:৫২ পিএম 
প্রতীকী ছবি
আগামী ২ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। প্রতিবারের মতো এবারও বেশকিছু পণ্যে বাড়বে কর। এতে ওইসব পণ্যের দাম বাড়তে পারে।

একই সঙ্গে কর ছাড়সহ কিছু সুবিধাও পাবে কোনো কোনো খাত। এর ফলে ওইসব খাতের পণ্যের দাম কমতে পারে আসন্ন বাজেটে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন বাজেটে ৩ শতাংশ হারে আরেকটি পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক বসতে পারে। এছাড়া, ৪০ শতাংশের নতুন সম্পূরক শুল্কস্তরও যুক্ত করা হবে। ফলে, সিমেন্ট, এলইডি লাইট, সয়াবিন মিল, সিগারেট ও অটোরিকশার মত কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে।

অন্যদিকে পিভিসি পাইপ উৎপাদন উপকরণের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হতে পারে। কপার ওয়্যারের উপকরণ ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ, কেমিক্যাল পণ্য আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে।  

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: