গরুর মাংস খাওয়ার পর যেসব খাবার খাবেন না

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

ঈদ শেষ। তবে ঈদের আয়োজন যেমন বেড়ানো, ঘোরাঘুরি বা অলস আনন্দে ছুটি কাটানো থেমে নেই। এ সময় অনেকেই প্রচুর পরিমাণে

2025-06-09T17:25:17+00:00
2025-06-09T17:27:22+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
লাইফস্টাইল
গরুর মাংস খাওয়ার পর যেসব খাবার খাবেন না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৫:২৫ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৫ ৫:২৭ পিএম  (ভিজিট : ১৩৬৫)
প্রতীকী ছবি
ঈদ শেষ। তবে ঈদের আয়োজন যেমন বেড়ানো, ঘোরাঘুরি বা অলস আনন্দে ছুটি কাটানো থেমে নেই। এ সময় অনেকেই প্রচুর পরিমাণে গরুর মাংস খান। তবে মনে রাখা উচিত—মাংস খাওয়ার পর কেউ কেউ না বুঝেই কিছু খাবার খেয়ে ফেলেন, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

কিছু নির্দিষ্ট খাবার মাংসের আগে-পরে খেলে তা বিষের মতো কাজ করতে পারে। সুতরাং এ ব্যাপারে সতর্কতার বিকল্প নেই।

দুধ
গরুর মাংস খাওয়ার আগে বা পরে দুধ পান করা উচিত নয়। এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং শরীরে নানা ধরনের জটিলতা আনতে পারে। অন্যান্য মাংস খাওয়ার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। 

মধু
গরুর মাংস শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। খাওয়ার পর মধু খেলে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খাসির মাংসের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলা উচিত।

চা
অনেকের অভ্যাস রয়েছে, খাবার খাওয়ার পরপরই চা পান করা। মাংস খাওয়ার পর চা পান করা একেবারেই অনুচিত। এটি হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং এসিডিটি ও গ্যাস্ট্রিক বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞ মত
ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলি গণমাধ্যমে এই সম্পর্কে উপদেশ দিয়েছেন। তার মতে, মাংস খাওয়ার সঙ্গে বা খাওয়ার পর একটি খাবার খাওয়ার প্রবণতা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। এটি হলো দুধ। মাংস খাওয়ার পর দুধ বা দুধজাতীয় কোনো খাবার খাওয়া মোটেও উচিত নয়। কেননা, দুধ হজম হতে অনেক বেশি সময় নেয়।

অন্যদিকে মাংসও সহজে হজম বা শোষণ হয় না। তাই দুটি খাবার একসঙ্গে খেলে পেটে গ্যাস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মাংস আর দুধ দুটো খাবার পাচনক্ষমতার বিরুদ্ধে কাজ করে, যা পরিপাক তন্ত্রকে দুর্বল করার পাশাপাশি এর ক্ষতিসাধন করতে শুরু করে। এটি ত্বকের নানা সমস্যা, অ্যালার্জি, স্টমাক সমস্যা, হজমের সমস্যা, গ্যাস হওয়া, আলসারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে অ্যাসিড বা আরও রোগের কারণ হতে পারে। কোরবানির ঈদে ডেজার্ট হিসেবে দুধের পায়েস, ফিরনি থাকলে তা মাংস খাওয়ার পর পর খাবেন না। 

জেডও/

Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: