রাজধানীতে ফিরছে মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি সরকারি ছুটি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন

2025-06-11T13:23:40+00:00
2025-06-11T13:23:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে ফিরছে মানুষ, ভিড় বাস-ট্রেন-লঞ্চে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:২৩ পিএম 
ফাইল ছবি
প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি সরকারি ছুটি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে।

বুধবার (১১ জুন) গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে রাজধানীতে আসা মানুষের ভিড়।
সরকারি ছুটির হিসেবে বাকি রয়েছে আরও তিন দিন। এই সময়টা নিজেদের মতো করে কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই।

অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজের কর্মস্থলে। যাত্রীরা জানান, ঈদের পরপর যাত্রাপথে অনেকটা স্বস্তি মেলে, তাই ঈদের পরেই যাচ্ছেন বাড়িতে।


এদিকে প্রত্যেকেই পরিবারের মায়া, ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন রাজধানীতে। হাতে লাগেজ, চোখে ক্লান্তি— তবুও সামনে এগিয়ে চলার তাড়া যেন সবার।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়।

সদরঘাটেও দেখা গেছে একই চিত্র। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফিরছেন মানুষ। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও— যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে।


পরিবার ফেলে ফিরে আসার বেদনা সবার চোখে মুখে স্পষ্ট। তবে জীবিকার তাগিদে আবার ছুটে চলা ছাড়া উপায় নেই।

রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ ও ঈদ পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে বাড়তি ট্রেন, লঞ্চ ও বাসের ব্যবস্থা রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে।

কমলাপুর স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ফিরতি পথে ট্রেনের কোনো সংকট নেই। গতকাল (মঙ্গলবার) দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫টি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। 

/এসটিও



  বিষয়:   রাজধানী  ঈদের ছুটি  ফিরছে মানুষ  কর্মজীবী মানুষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: