দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। ২৯১ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে
করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৫ জুন) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৩ জনের। আর দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জন।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।