জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন

2025-06-16T19:47:58+00:00
2025-06-16T19:47:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক হটলাইন নম্বর চালু করা হয়েছে। 

এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সতর্কতামূলক বার্তা অনুসরণ করুন। কর্তৃপক্ষের বাজানো সাইরেনের সময় নিকটবর্তী আশ্রয়ের নিচে অবস্থান করুন।

বিজ্ঞপ্তিতে দূতাবাস আরো জানিয়েছে, যে কোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন ব্যবহার করুন। হটলাইন নম্বরগুলো হচ্ছে, শাহেদ বিন আজিজ (কাউন্সেলর ও দূতালয় প্রধান) +৯৬২-৭৮০৮৭-২২২০ ও +৮৮-০১৭১০-৩৭৮১৪২ (হোয়াটস অ্যাপ ও ইমো), উম্মে সালমা প্রথম সচিব (শ্রম) +৯৬২-৭৮৯৬০-৬৪১৫ (হোয়াটস অ্যাপ ও ইমোসহ) এবং আরিফুল ইসলাম (শ্রম সহকারী) +৯৬২-০৭৯৯৬৮১১৭৫ ও +৯৬২৭৮১৬৪০০৮১ (হোয়াটস অ্যাপ ও ইমো)।



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: