সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনে একমত বেশিরভাগ দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য

2025-06-17T20:47:41+00:00
2025-06-17T20:53:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে ১০০ সংরক্ষিত নারী আসনে একমত বেশিরভাগ দল
আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৪৭ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৮:৫৩ পিএম
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভায় কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

মঙ্গলবার (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, নারী আসন নিয়ে দুয়েকটি রাজনৈতিক দল বাদে কারও কোনো দ্বিমত নেই। তবে কোন পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীরা সংসদে আসবেন; সেটি নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, নারী আসনের পদ্ধতি নিয়ে সারাদিন আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একদিনে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে সেটি আশা করাও ভুল। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংবিধানের ৭০নং অনুচ্ছেদে প্রায় সবকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। এ ব্যাপারে অর্থ বিল এবং আস্থা ভোট বাদে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রকাশে সবাই সম্মত।

তিনি জানান, সংসদের স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সংখ্যানুপাতের ভিত্তিতে বিরোধী দলকে সুযোগ দেওয়ার প্রসঙ্গে সবাই একমত।


প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, এ ব্যাপারে প্রায় সবকটি দল সংবিধান পরিবর্তনের পক্ষপাতী। তবে কোন প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ হবে সেই পদ্ধতিগত পরিবর্তন নিয়ে দ্বিমত আছে। এ ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় অনেক দল নীতিগতভাবে এখনো একমত না উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন আছে। উচ্চকক্ষে ১০০ আসন দেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে দলগুলোর সঙ্গে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণ অধিকার পরিষদের পক্ষপাতের অভিযোগের ব্যাপারে রিয়াজ জানান, যথাসম্ভব নিরপেক্ষ থেকে কমিশন সব রাজনৈতিক দল নিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে একমতে আসার চেষ্টা করছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  সংসদ নির্বাচন  আলী রীয়াজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: