‘২৫৩ জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এক হাজার ৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলেজানিয়েছেন,গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম

2025-06-19T14:25:05+00:00
2025-06-19T14:25:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘২৫৩ জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ২:২৫ পিএম 
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
এক হাজার ৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘গুমসংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে র‍্যাবের বিরুদ্ধে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে সারা দেশের ১৬টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। ১৩১টি অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে জানানো হয়েছে।’


তিনি বলেন, গুমের সব কার্যক্রমই ছিলো পরিকল্পিত। গুম কমিশনে দাখিল করা অভিযোগের ৮১ শতাংশ জীবিত এবং ১৯ শতাংশ ফেরত না আসা ভুক্তভোগী এবং গুম হওয়া অধিকাংশ ব্যক্তি তৎকালীন বিরোধী দলের সদস্য ছিলেন।

গুম কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী আরও বলেন, গুমের সঙ্গে ভারতের যারা জড়িত তাদের বিষয়ে গুম কমিশনের পদক্ষেপ নেওয়ার কোনো এখতিয়ার নেই।

/এসটিও


  বিষয়:   গুম  গুম কমিশনের চেয়ারম্যান  মইনুল ইসলাম চৌধুরী  ভারত  প্রমাণ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: