মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

2025-06-19T20:58:07+00:00
2025-06-19T20:58:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৫৮ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৫ ৮:৫৮ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশযুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বুধবার (১৮ জুন) মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বাংলাদেশ যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: