সাবেক সিইসি নূরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায়

2025-06-22T20:00:32+00:00
2025-06-22T20:34:12+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
সাবেক সিইসি নূরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:০০ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৮:৩৪ পিএম
সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে উত্তরার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং এলাকার জনগণ জুতার মালা পরায়। ছবি: ভিডিও থেকে নেওয়া
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরায় তাকে জনগণ আটক করে। পরে তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ যাওয়ার আগেই উত্তেজিত জনতা তাকে জুতার মালা গলায় পরিয়ে রাস্তায় ঘুরায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, সাবেক সিইসিকে নিরাপত্তার জন্য হেফাজতে নিয়েছি। তবে মামলা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নুরুল হুদাকে জুতার মালা পড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও সাদা গোল গলার গেঞ্জি, চোখে চশমা পরিহিত নুরুল হুদার গলায় দড়ি দিয়ে বাঁধা এক জোড়া কালো জুতা। এসময় একজনকে বলতে শোনা যায়, ‘ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার। ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না।’

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সময়ের আলোকে  জানান, উত্তরার একটি বাসায় নুরুল হুদা পালিয়ে ছিলেন। এই খবর পেয়ে উত্তরার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং এলাকার জনগণ নুরুল হুদাকে বাসা থেকে ধরে এনে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরায়। তারপর তাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে।


এদিকে অনিয়ম-কারচুপির অভিযোগে গতকাল সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ(সিইসি) ২৪  জনকে আসামি করে মামলা করে বিএনপি। আওয়ামী লীগের সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার হলেন, কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল। 

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনটি আলোচিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর একটি চিঠিও দেয় দলটি। বিএনপি জানায়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত ও ভোটারবিহীন। এসব নির্বাচনে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নীশিরাতের নির্বাচন’। ওই নির্বাচনে সিইসি ছিলেন এ কে. এম. নুরুল হুদা।

আরআর


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: