গায়েবি মামলার সংস্কৃতি ব্যবসার পরিবেশ অনিশ্চয়তায় ফেলছে: ড. হোসেন জিল্লুর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেটকে পুরনো ধাঁচের ও সংস্কারহীন উল্লেখ করে ওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন

2025-06-22T21:57:39+00:00
2025-06-22T21:58:11+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
গায়েবি মামলার সংস্কৃতি ব্যবসার পরিবেশ অনিশ্চয়তায় ফেলছে: ড. হোসেন জিল্লুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৯:৫৭ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৯:৫৮ পিএম
রোববার বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে কথা বলেন হোসেন জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেটকে পুরনো ধাঁচের ও সংস্কারহীন উল্লেখ করে ওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, আপনি যদি সদয়ভাবে বলেন, তাহলে বাজেটটি পুরনো ধাঁচে করা হয়েছে, যদি একটু কঠোর হন, তাহলে বলবেন সংযত, আর বাস্তবিক দিক থেকে দেখলে এর কোনো বিশেষ প্রভাব নেই। এটি আগের বাজেটগুলোর থেকে খুব বেশি ভিন্ন কিছু নয়। বাজেটে সাহসী কোনো সংস্কার কিংবা উদ্ভাবনী উদ্যোগের দেখা মেলেনি, যা বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি ছিল।

রোববার (২২ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সিপিডি বাজেট সংলাপ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পর্যালোচনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গায়েবি মামলার সংস্কৃতি দেশের পুরো ব্যবসার পরিমণ্ডলকে এক ধরনের গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। গায়েবি মামলার ফলে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। 

তিনি বলেন, পরশু চট্টগ্রাম থেকে একজন জানালেন, তার নামে আরেকটা মামলা হয়েছে, হত্যা মামলা। ১১০ জন আসামি, উনি ৯৫ নম্বর। এভাবে গায়েবি মামলা হওয়ায় কে শাস্তি পাওয়ার যোগ্য, সেটি আলাদা করতে পারছি না। আমরা একটা ‘ব্ল্যাঙ্কেট সাসপিশন’র (সামগ্রিক সন্দেহ/একজনের অপরাধে সবাইকে সন্দেহ) পর্দা পুরো সমাজের ওপর ঢেলে রেখেছি। এ অবস্থায় সবাই হাত গুটিয়ে বসে থাকা ও ভুক্তভোগী হওয়া ছাড়া কোনো উপায় নেই।

সবকিছু জেনে বুঝেও সরকার পদক্ষেপ নিচ্ছে না এমন ইঙ্গিত করে হোসেন জিল্লুর বলেন, এসব বিষয়ে আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে। এটি অযৌক্তিক রাগ নয়। আমি এটাকে বলবো পবিত্র রাগ। যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয়। এখন ওই রেগে যাওয়ার মুহূর্ত হয়েছে। কারণ এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম (উদ্ভট লক্ষণ) দেখতে পাচ্ছি। আমি বলব, একটি নতুন ধরনের কুম্ভকর্ণ সিনড্রোম, শোনে কিন্তু সাড়া দেয় না।

জাতীয় বাজেটকে ‘সরল ও সাধারণ’ আখ্যায়িত করে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ক্ষমতায় যদি রাজনৈতিক সরকার থাকত, তাহলে বাজেটটি ভিন্ন হতো।

তিনি বলেন, রাজনৈতিক সরকারের সময় পরিকল্পনা থাকে, একটি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। এসব না থাকলে বাণিজ্য, ব্যবসা ও অর্থনীতির সুদিন আশা করা যায় না।


আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উল্লেখ করেন, অর্ন্তবর্তী সরকার বাজেট প্রণয়নের সময় কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেনি। উপদেষ্টা পরিষদ বাজেটের প্রতি ‘হ্যাঁ’ বললেও কালো টাকার বিরুদ্ধে ‘না’ জানিয়েছেন।

তিনি বলেন, এই ছোট মন্ত্রিসভায় চারজন অর্থনীতিবিদ রয়েছেন, তারা পরিকল্পিতভাবে এত বাজে বাজেট উপস্থাপন করেছে। এটি আমাদের রাজনৈতিক সরকারের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (এরশাদ) নেতা শামীম হায়দার পাটওয়ারীও বাজেটটিকে খুবই পুরনো ধাঁচের বলে মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেন, এই বাজেট মোটেও আশাব্যঞ্জক নয়।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ বলেন, বাজেটে কোনো মৌলিক পরিবর্তন নেই। দর্শনীয় দিক থেকে এটি শান্ত, কাঠামোগত দিক থেকে এটি একঘেয়ে এবং এর পন্থাও মোটেও বুদ্ধিমত্তাপূর্ণ নয়।

অর্থনীতিবিদ এম এম আকাশ বাজেটটিকে খুবই সাধারণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বাজেট সংকোচনের মানে আমার কাছে দুর্ভিক্ষের দিকে অগ্রসর হওয়া।

আরআর




Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: