‘দেশের জন্য স্কাউট সদস্যের আত্মাহুতি বিশ্বে বিরল’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের স্কাউট সদস্যরা অংশ নিয়েছিল। এ অংশগ্রহণ গৌরব ও অহংকারের। দেশ

2025-06-23T16:55:52+00:00
2025-06-23T19:59:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
‘দেশের জন্য স্কাউট সদস্যের আত্মাহুতি বিশ্বে বিরল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:৫৫ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৭:৫৯ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের স্কাউট সদস্যরা অংশ নিয়েছিল। এ অংশগ্রহণ গৌরব ও অহংকারের। দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে স্কাউট সদস্যরা। শুধু বাংলাদেশ নয়, এটি বিশ্বের স্কাউটসের জন্য বিশেষ গৌরবের। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই।

ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সোমবার (২৩ জুন) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্কাউটসের কার্যক্রম দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না। নিজের সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে। পাশাপাশি অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায়।

তিনি বলেন, শৈশব ও কিশোর বয়সে স্কাউটস আমার আদর্শিক পোশাকে পরিণত হয়েছিল। ৬ষ্ঠ শ্রেণি থেকে এই যাত্রা আমার শুরু। তা আর থামেনি।স্কাউটিংয়ের সুবাদে কানাডা, ইউরোপসহ পৃথিবীর বহু দেশ দেখার সুযোগ হয়েছে।


স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, তোমার জীবনে একটা বড় দরজা খুলে দিয়েছে স্কাউটিং। অন্যের জন্য দরজা খুলে দেওয়া এখন তোমার দায়িত্ব। অন্যের দরজা তোমাকে খুলতে হবে।

অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্কাউটদের মধ্যে তুলে দেওয়া হয় অন্যান্য পদক।

আরআর




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: