ক্লাসে না ফেরার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আবাসন সমস্যা নিরসনে সুনির্দিষ্ট কোন আশ্বাস না পেলে ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢাকা মেডিকেল কলেজের

2025-06-24T15:37:57+00:00
2025-06-24T15:38:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
ক্লাসে না ফেরার সিদ্ধান্ত ঢামেক শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৩:৩৮ পিএম
ফাইল ছবি
কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আবাসন সমস্যা নিরসনে সুনির্দিষ্ট কোন আশ্বাস না পেলে ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে এসব কথা শিক্ষার্থীরা।

কলেজটির কে-৮০ ব্যাচের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, সোমবার আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে দেখা করেছি। তার কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। দাবিগুলোর সাথে তারাও একমত পোষণ করেন। তিনি আমাদেরকে জানিয়েছেন, সারাদেশে মেডিকেল কলেজগুলোতে ১৯টি হল তৈরির প্রজেক্ট তাদের হাতে রয়েছে।

এরমধ্যে দুটি হল ঢাকা মেডিকেল কলেজে করার পরিকল্পনা রয়েছে। এর বরাদ্দ কার্যক্রমের জন্য আগামী মাসে যে একনেক সভা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে এই প্রস্তাব উত্থাপন করবেন এবং সেখানে আমাদের এই প্রস্তাবটি অগ্রাধিকার সহকারে তুলে ধরবেন। এজন্য আমরা শহীদ ডা. ফজলে রাব্বি হলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪র্থ তলা ছেড়ে দিয়ে নিচের ৩টি তলায় থাকতে শুরু করেছি।

কে-৭৯ ব্যাচের আলফাজ হোসাইন সিহাব বলেন, আমাদের কে-৭৮ থেকে কে-৮১ ব্যাচের আবাসনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ পেলেও নবাগত কে-৮২ ব্যাচের আবাসনের কোন রোডম্যাপ কলেজ কর্তৃপক্ষ দেয়নি। আজকে কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা এবিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম। তারা বলছেন, তাদের পরিকল্পনা খুব শীঘ্রই জানাবেন। তবে তারা যতদিন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে পারছেন না, ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।

এরআগে, বেশ কিছুদিন ধরে আবাসন সমস্যার সমাধানে ৫ দফা দাবি তুলে ক্লাস বর্জন করেন আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে ২১ জুন কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি সভা ডেকে একাডেমিক কার্যক্রম বন্ধ ও ২২ জুন দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিস দেয়া হয়। তবে তাৎক্ষণিক সেই নোটিশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: