করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের।

2025-06-24T19:13:20+00:00
2025-06-24T19:13:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৭:১৩ পিএম
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এর আগের দিন সোমবার ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১৯ জন। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। আর মৃত্যু হয়েছে ১৯ জনের। আর এই সব মৃত্যুর ঘটনা ঘটেছে এ মাসেই।  

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।  


স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪১টি। এ পর্যন্ত  মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩০ হাজার ১৩১টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।

/এসটিও




  বিষয়:   করোনা  মৃত্যু  শনাক্ত  স্বাস্থ্য অধিদফতর 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: