তার হাতে জন্ম হয়েছিল ১০ হাজার শিশু

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

আমেরিকান চিকিৎসক জাপানি বংশোদ্ভূত কাজু তোগাসাকি। জাপান পার্ল হারবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবর্ষণ করার পর আমেরিকায় বসবাসরত ১ লাখ জাপানি নাগরিককে

2025-06-25T09:00:19+00:00
2025-06-25T09:00:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
লাইফস্টাইল
তার হাতে জন্ম হয়েছিল ১০ হাজার শিশু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:০০ এএম 
সংগৃহীত ছবি
আমেরিকান চিকিৎসক জাপানি বংশোদ্ভূত কাজু তোগাসাকি। জাপান পার্ল হারবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবর্ষণ করার পর আমেরিকায় বসবাসরত ১ লাখ জাপানি নাগরিককে গ্রেফতার করা হয়। সেখানে অনেক বন্দীকে পাঠানো হয় বিভিন্ন ইন্টার্নমেন্ট ক্যাম্পে। কাজু তোগাসাকিও গ্রেফতার হন সেই অভিযানে। যেহেতু তিনি চিকিৎসক ছিলেন, তাই তাকে স্বাস্থ্যসেবার জন্য তানফোরান, ম্যানজানার ও টোপাজ ক্যাম্পে দেওয়া হয়েছিলো।

সে ক্যাম্পে গুলোয় তিনি চিকিৎসাসেবা দিতেন সেখানে নারী রোগীদের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত চিকিৎসা নিশ্চিত করা ছিল তার প্রধান কাজ। কলকারখানার নারীদের জন্য তিনি ধাত্রী হিসেবে কাজ করেন। ক্যাম্পে কাজ করার সময় তিনি ৫০ জোড়া বা ১০০ নবজাতক প্রসব করান। এ ছাড়া তিনি আমেরিকায় বসবাসরত জাপানি নারীদের দেশীয় রীতিতে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেন।

কাজুর জন্ম ১৮৯৭ সালের ২৯ জুন। তিনি মারা যান ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর। যুদ্ধের পর ১৯৪৭ সালে কাজু আবারও নিজের প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যান।

অবস্টেট্রিকস-গাইনোকোলজির ক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করেন। সান ফ্রান্সিসকোতে বসবাস করা জাপানি-আমেরিকান জনগোষ্ঠীর সেবায় কাজু তোগাসাকির দীর্ঘ কর্মজীবনে ১০ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছিল তার হাত দিয়ে।

এএডি/


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: