তিন দিনে ওজন কমাবেন কীভাবে?

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

অনেকে অল্প সময়ের মধ্যে ওজন কমাতে চান। অল্প সময়ে ওজন কমাতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। খাওয়া-দাওয়া থেকে শুরু

2025-06-26T12:45:47+00:00
2025-06-27T16:32:12+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
লাইফস্টাইল
তিন দিনে ওজন কমাবেন কীভাবে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৪৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৫ ৪:৩২ পিএম
ফাইল ছবি
অনেকে অল্প সময়ের মধ্যে ওজন কমাতে চান। অল্প সময়ে ওজন কমাতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনযাপনের ক্ষেত্রে আনতে হবে বেশ কিছু পরিবর্তন। মেনে চলতে হবে কঠিন নিয়ম পদ্ধতি। তিন দিনে পাঁচ কেজি ওজন কমাতে কার্যকরী ডায়েট পরিকল্পনা করতে হবে। কেবল পরিকল্পনা করলেই হবে না, সে অনুযায়ী চলতেও হবে। সবচেয়ে ভালো উপায় হলো ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর উপায় তুলে ধরা হলো। 

প্রথম দিন

প্রথম দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দিনের ওপর নির্ভর করে আপনার তিন দিনের প্ল্যান। প্রথম দিন বেশি করে ফল খান। যখন খেতে মন চাইবে, তখনই আপনি ফল খেতে পারবেন। তবে একসঙ্গে অনেক ফল খাওয়া উচিত নয়। প্রতিবার অল্প করে খাওয়া শরীরের জন্য ভালো। ডায়েটের প্রথম দিন কলা খাওয়া উচিত নয়। কলা বাদে যে কোনো ফলই আপনি খেতে পারবেন প্রথম দিন। যে ফলে পানির পরিমাণ বেশি, সে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে পেট অনেক সময় ভরা থাকে। এ ছাড়া সারা দিন ৮ থেকে ১২ গ্লাস পানি অবশ্যই পান করা উচিত। 

ডায়েটের সময় পেট খালি রাখা উচিত নয়। যখনই ক্ষুধা লাগবে, তখনই ফল খাবেন। সকালের নাশতায় প্রথম দিন একটি ডিম, এক স্লাইস টোস্ট এবং অর্ধেক বাটি সবজি; দুপুরে একটি সেদ্ধ ডিম; রাতে আধা কাপ শসা বা গাজর ও অর্ধেক পরিমাণ ফল রাখতে পারেন।

দ্বিতীয় দিন

দ্বিতীয় দিন ফলের পাশাপাশি খাবার তালিকায় সবজি রাখুন। এদিন ফল কম খাওয়াই ভালো। কাঁচা বা রেঁধে—যে কোনোভাবেই খেতে পারেন আপনার পছন্দের সবজি। সবজি রান্না করার সময় তেলের পরিমাণ খুব কম ব্যবহার করুন। রান্নায় বেশি পরিমাণ তেল খেলে ওজন কমার চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই তেল ব্যবহার না করে আধা সেদ্ধ করে বা নিজের পছন্দ অনুযায়ী রান্না করে খেতে পারেন। সবজি তালিকায় রাখতে পারেন গাজর, ব্রকলি, বাঁধাকপি, শসা, লেটুস, শিম ইত্যাদি। তবে ডায়েটের তিন দিন আলু না খাওয়াই ভালো। আলুতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে।

সামান্য পরিমাণ আলু সকালের খাবার তালিকায় রাখতে পারেন। এতে সারা দিনের বিভিন্ন কাজে ক্যালরি ক্ষয় হয়ে যাবে এবং চর্বিও জমবে না। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ৮ থেকে ১২ গ্লাস পানি পান করতে হবে। দ্বিতীয় দিন সকালের নাশতায় এক স্লাইস চিজ, একটি ছোট আপেল; দুপুরের খাবারে একটি ডিম, এক স্লাইস টোস্ট; রাতের খাবারে এক কাপ টুনা বা অন্য কোনো মাছ এক টুকরা ও পরিমাণমতো সবজি রাখুন।

তৃতীয় দিন

ডায়েট প্ল্যানের শেষ দিনও খাবার তালিকায় সবজি ও ফল রাখুন। শেষ দিন সবজি ও ফল পেটভরে খেতে পারবেন। কলা ও আলু না খাওয়াই ভালো। প্রথম দুই দিনের মতো শেষ দিনও সমপরিমাণ পানি পান করুন। শেষ দিন সকালের নাশতায় এক স্লাইস চিজ, একটি ছোট আপেল; দুপুরের খাবারে একটি ডিম, এক স্লাইস টোস্ট; রাতের খাবারে এক কাপ টুনা বা অন্য কোনো মাছ এক টুকরা, পরিমাণমতো সবজি রাখুন।

তিন দিন শেষে আপনার শরীরের ওজন অন্তত চার–পাঁচ কেজি তো কমবেই, সঙ্গে সঙ্গে শাকসবজি, ফলমূল এসব পুষ্টিকর খাবার খাওয়ার জন্য চেহারায়ও উজ্জ্বলতা আসবে। তবে ডায়েট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই ডায়েট মেনে চলে অনায়াসেই আপনি তিন দিনে পাঁচ কেজি ওজন কমিয়ে ঝরঝরে হতে পারবেন। ডায়েট চলাকালে কৃত্রিম ফলের রস, কোমল পানীয় পান করা থেকে বিরত থাকুন। যে কোনো খাবারে চিনি না খাওয়াই ভালো।


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: