কর্মস্তলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন দফতর-সংস্থায় কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, কর্মস্থল ত্যাগ করলে কিংবা বিলম্বে কর্মস্থলে উপস্থিত

2025-06-27T22:03:36+00:00
2025-06-27T22:03:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
কর্মস্তলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেবে এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১০:০৩ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৫ ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন দফতর-সংস্থায় কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে, কর্মস্থল ত্যাগ করলে কিংবা বিলম্বে কর্মস্থলে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার (২৭ জুন) এনবিআরের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃংখলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। 

দাফতরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অর্থ বছরের শেষ তিনটি কর্ম দিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখাসহ রাজস্ব আদায় কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্ত সকল কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সকল কমিশনারগণকে তাদের নিয়ন্ত্রণাধীন সকল দফতরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড হতে নির্দেশনা প্রদান করা হচ্ছে। 

অফিস চলাকালীন দাফতরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীকে স্ব-স্ব দফতর প্রধানের অনুমতি গ্রহণ করে সংশ্লিষ্ট দফতরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’ এ এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দফতর-সংস্থায় কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জাতীয় রাজস্ব বোর্ড  এনবিআর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: