ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (
ইভিএম) ক্রয়ে অনিয়ম অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (
দুদক)। এজন্য ইসির তৎকালীন দায়িত্ব সংশ্লিষ্ট ছয় কর্মকর্তাকে আগামী বুধবার তলব করেছে সংস্থাটি।
দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. রাকিবুল হায়াতের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সরকারি আর্থিক বিধি-বিধান লঙ্গনপূর্বক সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণপূর্বক টেন্ডার ছাড়া বাজার মূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ নিম্নমানের ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় করে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এজন্য ইসি সচিবালয়ের উপ-প্রধান মো.সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মো.মাহফুজুল হক, ইসির আইডিয়া প্রকল্পের আইটি সিস্টেম কনসালটেন্ট এএইচএম আব্দুর রহিম খান, উপ-সচিব (চ.দা) ফরহাদ হোসেন, সিস্টেম এনালিস্ট ফারজানা আখতার ও ওই সময়ের সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেনের বক্তব্য নেওয়া প্রয়োজন।