কাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন হবে

2025-06-30T12:14:17+00:00
2025-06-30T12:15:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
কাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:১৪ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি
আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছরের ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। কাজের সুবিধার্থে এ দিন ব্যাংক বন্ধ রাখা হয়। 


প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকে। আরেকটি দিন হচ্ছে ৩১ ডিসেম্বর। এ দিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। 

আরআর



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: