রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত। আশা অনুযায়ী

2025-06-30T14:52:25+00:00
2025-06-30T14:52:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে: এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ২:৫২ পিএম 
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত। আশা অনুযায়ী হবে না হয়তো। কারণ এই কয়দিনের কাজকর্মে একটু তো হোঁচট খেয়েছি। 

এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে সোমবার (৩০ জুন) আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আবদুর রহমান খান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিং-এ একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে।

এদিকে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। আজ সকাল থেকেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আগারগাঁওয়ে রাজস্ব ভবন।

আন্দোলন স্থগিতের পর প্রথম কর্মদিবসে এনবিআরে এসছেন চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আরআর





Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: