সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।সোমবার (৩০ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের

2025-06-30T15:38:37+00:00
2025-06-30T15:39:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৩৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি
দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৩০ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের সমুদ্রবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে।

/এসটিও


  বিষয়:   সমুদ্রবন্দর  ৩ নম্বর সতর্কসংকেত  আবহাওয়া  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: