একদিনে রেকর্ড ৪২৯ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত)ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি

2025-06-30T18:14:05+00:00
2025-06-30T18:14:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
একদিনে রেকর্ড ৪২৯ ডেঙ্গু রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:১৪ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে আক্রান্তের এই সংখ্যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। 

এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে ১৪৯ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুন) পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

/এসটিও


  বিষয়:   ডেঙ্গু  শনাক্ত  স্বাস্থ্য অধিদফতর  রেকর্ড ডেঙ্গু রোগী 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: