বুধবার স্ত্রীসহ তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা

2025-06-30T20:55:37+00:00
2025-06-30T20:57:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বুধবার স্ত্রীসহ তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:৫৫ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ৮:৫৭ পিএম
তারিক আহমেদ সিদ্দিক। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুদকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনার জন্য আগামী ২ জুলাই তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছে।

এর আগে গত ৩ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের ২৪ দশমিক ৮০ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।


এদিকে জব্দ সম্পদের মধ্যে বারিধারার ডিওএইচের ৭ তলার দালান বাড়ি, একই এলাকার ৭ তলা ভবনের ৫ থেকে ৭ তলার ৩টি ফ্ল্যাট, একই এলাকার ৩৬’শ স্কয়ার ফিটের ৪টি কার স্পেসসহ ২টি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির ৪টি প্লট, বসুন্ধরা আবাসিক এলাকার ১টি প্লট। এছাড়া জব্দ হওয়া জমিগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।

জব্দের আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

/এসটিও



  বিষয়:   শেখ হাসিনা  সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক  দুদক  তলব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: