যমুনার সামনে জমায়েত নিয়ে আবারও সতর্ক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে উল্লেখ

2025-06-30T22:28:21+00:00
2025-06-30T22:30:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
যমুনার সামনে জমায়েত নিয়ে আবারও সতর্ক করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১০:২৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ১০:৩০ পিএম
সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে উল্লেখ করে আবারও সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ জুন) দুপুরে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ‘অরুণ্যদয়’ গেট দিয়ে বের হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে একদল আন্দোলনকারী। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের বাধায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, এভাবে আন্দোলন করা কোনোভাবেই ঠিক হয়নি। তারা ১৪৪ ধারা ভেঙেছে। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।


রাতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে। 

এতদসত্ত্বেও, উল্লেখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ডিএমপি কমিশনার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

/এসটিও


  বিষয়:   ডিএমপি  পুলিশ  অন্তর্বর্তীকালীন সরকার  ড. ইউনূস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: